০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও তেহরানে বিস্ফোরণের শব্দ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • 5

ইরানের রাজধানী তেহরানে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিস বাংলার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একজন প্রত্যক্ষদর্শী বিবিসি ফার্সিকে জানিয়েছেন শনিবার সন্ধ্যায় পশ্চিম তেহরানে নতুন করে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের সংবাকর্মীরা তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরের দুটি এলাকায় এই মিসাইল হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। বুশেহরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ তেহরানে নতুন বিস্ফোরণের খবরও দিয়েছে।

তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালিয়েছে যার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে।

এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

আবারও তেহরানে বিস্ফোরণের শব্দ

আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬