০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খামেনি নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • 5

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য ন্যায়বিচার নয়, বরং সব মহান আমেরিকান এবং বিশ্বের বিভিন্ন দেশের সেইসব মানুষের জন্যও ন্যায় প্রতিষ্ঠা, যারা তার নির্দেশে বা তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ডে নিহত বা পঙ্গু হয়েছেন।

তিনি আরও বলেন, তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সাথে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে, খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না।

আরও পড়ুন:
খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন

এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ বলেও পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমরা খবর পাচ্ছি যে, ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে। আমি গত রাতেই বলেছি, ‘এখনই সুযোগ, তারা চাইলে ক্ষমা পেতে পারে; কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তারা।

সূত্র; বিবিসি

এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

খামেনি নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের

আপডেট সময়ঃ ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬