০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত হবেন জাহের আলভীর স্ত্রী ইকরা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • 2

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ নেওয়া হচ্ছে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে তার নানাবাড়িতে। পরিবার সূত্রে জানা গেছে, সেখানে আজ রোববার (১ মার্চ) বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ইকরার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

ময়নাতদন্ত শেষে দুপুর ২টার দিকে মরদেহ নিয়ে ঢাকার বাসা থেকে ভালুকার উদ্দেশে রওনা হন স্বজনরা।

এদিকে একটি নাটকের শুটিংয়ের জন্য আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর পরও কেন তিনি তাৎক্ষণিক দেশে ফিরতে পারেননি-এ নিয়ে অভিনেতা জানিয়েছেন, হঠাৎ করে নেপাল থেকে ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ায় দ্রুত রওনা হওয়া সম্ভব হয়নি। তবে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার এক ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, এই সম্পর্কের জেরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির দিকে।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত হবেন জাহের আলভীর স্ত্রী ইকরা

আপডেট সময়ঃ ১২:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬