০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১২০০ নারী শিক্ষার্থী নিয়ে ডাকসুর গণইফতার 

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • 2

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাবির নারী শিক্ষার্থীদের নিয়ে গণইফতার অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্যকে ধারণ করে আয়োজিত এ গণইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন হল ও বিভাগের এক হাজার ২০০ জন নারী শিক্ষার্থী।  

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে এ গণইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলকে ঘিরে নারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কার্জন হল প্রাঙ্গণ।  

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আমরা সবাই এই পরিবারের অংশ। সমাজে অনেকের সম্পদ আছে, কিন্তু সবার ভাগ্যে সেহরি বা ইফতার করানোর তৌফিক হয় না। তাই আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের এমন সামর্থ্য দান করেন, যাতে আমরা আমাদের বন্ধু, প্রতিবেশী ও সহপাঠীদের সেহরি ও ইফতার করাতে পারি এবং ভালো কাজে আহ্বান করতে পারি।  

আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা 
রাকসুর উদ্যোগে গণইফতার, অংশ নিলেন ১৮ হাজার শিক্ষার্থী 

ডাকসুর জিএস এস এম ফরহাদ হোসেন বলেন, রমজানে ভালো কাজের সওয়াব বহু গুণে বৃদ্ধি করা হয়। একটি ছোট আমলও বহুগুণ সওয়াবের কারণ হতে পারে। তাই এ মাসে ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত সর্বোচ্চ মাত্রায়।  

jagonews24.com

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা। তিনি বলেন, রমজানের আত্মিক আবহে একসঙ্গে ইফতার করার এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে।  

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ক্যারিয়ার উন্নায়ন সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন,  মিফতাহুল হোসেন মারুফ, হেমা চাকমা, উম্মে উসওয়াতুন রাফিয়া, সাবিকুন্নাহার তামান্না, বেলাল হোসেন অপু, তাজিনুর রহমান প্রমুখ।

এফএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

১২০০ নারী শিক্ষার্থী নিয়ে ডাকসুর গণইফতার 

আপডেট সময়ঃ ১২:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬