রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টা দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে গুলিবদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও অঞ্চলের একটি টিম সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান আহত হন। তার বামপায়ে গুলি লেগেছে। পরে তাকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগেই চিকিৎসাধীন।
কাজী আল-আমিন/ইএ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
এডমিন 


















