১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চার্টাড ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিনির ঐতিহাসিক প্রস্থান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 17

মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এক ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধের চতুর্থ দিনে ৯,০০০-এর বেশি মার্কিন নাগরিককে নিরাপদে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিনিদের এমন বাধ্য প্রস্থান ইতিহাসে বিরল।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছেন। নাগরিকদের স্টেট ডিপার্টমেন্টের পোর্টালে অতিসত্বর নাম নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন সরকার নিজ খরচে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। বাণিজ্যিক ফ্লাইটগুলোর পাশাপাশি এই সরকারি সেবাও নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া যৌথ মার্কিন-ইসরায়েলি অভিযানে, ইরানে এ পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। তার তেহরানের বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন, যা ইরান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, পাল্টা ইরানি হামলায় ও যান্ত্রিক ত্রুটিতে যুক্তরাষ্ট্র ৪ দিনে প্রায় ১.৯০২ বিলিয়ন (১৯০ কোটি) ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ছাড়ার পথে ইরান

চার্টাড ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিনির ঐতিহাসিক প্রস্থান

আপডেট সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬