আপন
ভাই–বোন,
ভাগনে–ভাগনি,
ভাতিজা–ভাতিজি,
চাচা,
জেঠা,
ফুফু,
মামা,
খালা;
চাচাতো,
জেঠাতো
ভাই–বোন,
ফুফাতো
ভাই–বোন,
মামাতো
ও
খালাতো
ভাই–বোন
এবং
অন্যান্য
নিকটাত্মীয়
যদি
নিসাব
পরিমাণ
সম্পদের
মালিক
না
হন,
তাহলে
তাঁদের
জাকাত,
উশর,
সদকাতুল
ফিতর,
ওয়াজিব
সদকা,
ফিদিয়া,
কাফফারা
ও
মানত
দেওয়া
যাবে
এবং
তাঁদের
অগ্রাধিকার
দিতে
হবে।
হাদিস
শরিফে
রয়েছে,
নিকটাত্মীয়দের
দান
করলে
দ্বিগুণ
সওয়াব
হয়।
প্রথমত,
দানের
সওয়াব
এবং
দ্বিতীয়ত,
আত্মীয়তার
সম্পর্ক
রক্ষার
সওয়াব।
জাকাত,
ফিতরা,
ফিদিয়া,
কাফফারা
ও
মানত–সদকা
নগদ
টাকায়
বা
খাদ্যদ্রব্য
এবং
অন্য
কোনো
বস্তু,
যেমন
পোশাক,
ঈদের
বাজার
ইত্যাদি
কিনেও
দেওয়া
যায়।
জাকাত
এমনভাবে
প্রদান
করা
উচিত,
যাতে
স্থায়ীভাবে
দারিদ্র্য
বিমোচন
হয়।
আত্মপ্রচার
ও
প্রদর্শনী
কাম্য
নয়।
জাকাত
ও
সদকায়
অগ্রাধিকার
প্রসঙ্গে
আল্লাহ–তাআলা
বলেন,
‘এমন
অভাবী
লোক,
যারা
আল্লাহর
পথে
নিজেদের
নিয়োজিত
রাখার
কারণে
(উপার্জনের
জন্য)
দুনিয়া
চষে
বেড়াতে
পারে
না।
সম্ভাব্যতা
ও
আত্মমর্যাদার
কারণে
অনভিজ্ঞ
লোকেরা
তাদের
অভাবহীন
মনে
করে।
আপনি
তাদের
চিহ্ন
দেখে
চিনতে
পারবেন।
তারা
মানুষের
কাছে
নির্লজ্জভাবে
ভিক্ষা
করে
না।
আর
তোমরা
যেকোনো
উত্তম
জিনিস
ব্যয়
করো,
নিশ্চয়
আল্লাহ–তাআলা
সে
বিষয়ে
অবগত
আছেন।’
(সুরা–২
বাকারা,
আয়াত:
২৭৩)
এডমিন 
















