০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোরে ছাত্রলীগের কার্যালয়ে ব্যানার, দুপুরের আগেই উধাও

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • 19

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ মার্চ) ভোরের দিকে এটি টাঙানো হয়। তবে বেলা ১১টার পর তা আর পাওয়া যায়নি।

শহরের ছোট বাজার এলাকায় কার্যালয়ে ব্যানার টাঙানোর ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ব্যানারটিতে ‘দলীয় কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখা, শহীদ তিতাস রোড ছোটবাজার নেত্রকোনা’ লেখা রয়েছে। বামপাশে শেখ মুজিবুর রহমানের ছবির সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি দেখা যায়।

ব্যানার টাঙানোর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১ টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পথচারী ও উৎসুক জনতাও সেখানে ভিড় করেন। তবে এর আগেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে আর ব্যানার পাইনি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে ২৩ ফেব্রুয়ারি জেলার পূর্বধলা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ‘দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ২০২৬’ লেখা একটি ব্যানার টানিয়ে বক্তব্য ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ছাড়ার পথে ইরান

ভোরে ছাত্রলীগের কার্যালয়ে ব্যানার, দুপুরের আগেই উধাও

আপডেট সময়ঃ ১২:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬