১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 3

দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষায় সরকার আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী একটি বিশেষ ভিডিও বার্তায় দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ এখন আর কোনো নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নয়। বর্ষার সময়—জুন থেকে অক্টোবর—ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও যে কোনো সময়ে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রধানমন্ত্রী বার্তায় বলেন, আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এডিস মশার কামড়ে মানুষ আক্রান্ত হয়। তাই আগে থেকেই সকল প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

ভিডিও বার্তায় তিনি বাড়ি এবং আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন। ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ি বা ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাংক ঢেকে রাখা জরুরি।

তিনি আরও বলেন, প্রতিসপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে মশার প্রজনন কমানো সম্ভব।

প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন এবং জাতীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজের এলাকার পরিচ্ছন্নতা অভিযান চালাতে।

তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবে, ইনশাআল্লাহ।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূলনীতি হলো ‘প্রতিরোধই উত্তম’। তাই কেউই ময়লা পানি জমতে দেবেন না এবং বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখবেন।

প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দিয়ে দেশবাসীকে জানানো হয়েছে, এডিস মশা ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্বও।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময়ঃ ১২:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬