০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 4

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘আমরা পুরোপুরি বন্ধ করতে পেরেছি এটা বলবো না, তবে এমন একটি জায়গায় চলে এসেছি যে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা মামলার অপসংস্কৃতি প্রায় কমিয়ে এনেছি। আমরা এই অবস্থানকে সামনের দিকে নিয়ে যেতে চাই।’

বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার মাহফিলে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে চাচ্ছি। বাংলাদেশের মানুষের মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, তা যেন পালন করতে পারি, সেই দোয়া চাই।’

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

‘আমাদের সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতির দর্শন যেটাই হোক না কেন, মনে করবো দিন শেষে আমরা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছি,’ যোগ করেন তিনি।

ডুলার সভাপতি শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ডুলার সদস্য এ বি এম ওয়ালিউর রহমান খান, সালাউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতি ও ডুলার সদস্যরা উপস্থিত ছিলেন।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬