০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে কারখানায় সকালে শ্রমিক অসন্তোষ, দুপুরে সাধারণ ছুটি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 3

চট্টগ্রামের বোয়ালখালীতে এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা উপস্থিত সাংবাদিক পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করেন। এরপর তাদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে দুপুরে শ্রমিক অসন্তোষ শেষ হয় এবং তাদের সাধারণ ছুটি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলা সংলগ্ন এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

এ সময় শ্রমিকদের মারধরে আহত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)। হামলার সময় সাংবাদিকদের মোবাইলও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাবের নেতারা ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করে।

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কি উদ্দেশে এই হামলা করা হলো বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছি।

এ বিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সকালে শ্রমিক অসন্তোষ শুরু হওয়ার পর দুপুরে উত্তেজনা কমে আসে এবং শ্রমিকদের সাধারণ ছুটি দেওয়া হয়।

এমডিআইএচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

চট্টগ্রামে কারখানায় সকালে শ্রমিক অসন্তোষ, দুপুরে সাধারণ ছুটি

আপডেট সময়ঃ ১২:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬