০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে এক কেজি ৭ শত গ্রাম গাঁজাসহ দুই জন আটক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 31

সুনামগঞ্জের তাহিরপুরে এক কেজি ৭ শত গ্রাম গাঁজাসহ ফাহিমা বেগম (৪৫) নামে মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল চালক ময়না মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত ফাহিমা বেগম (৪৫) উপজেলার সোলেমানপুর গ্রামে শওকত আলীর স্ত্রী ও মোটরসাইকেল চালক ময়না মিয়া নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ পুলিশ সুপার ও তাহিরপুর সার্কেলের দিক নির্দেশনায় তাহিরপুর অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই পংকজ দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শ্রীপুর দক্ষিণ ইউপিস্থ আনন্দনগর এলাকার বৌলাই নদীর উত্তর পাড়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১টি লাল রংয়ের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের সর্বমোট উদ্ধার মূ্ল্য অনুমান ১লাখ ২০ হাজার ৪শত টাকা।

এর সত্যা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, এসআই পংকজ দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করে।এফআইআর নং-১৮, তারিখ- ১২ মার্চ, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১। পর আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাসুম/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

তাহিরপুরে এক কেজি ৭ শত গ্রাম গাঁজাসহ দুই জন আটক

আপডেট সময়ঃ ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬