১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 4

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সৈনিকদের শুদ্ধ উচ্চারণে কেরাত চর্চা ও সুললিত কণ্ঠে আজান দিতে অনুপ্রাণিত করার লক্ষ্যে গত ১১ মার্চ থেকে কেন্দ্রীয় জামে মসজিদে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা হয়।

আজ অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে আজানে রামু সেক্টরের টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া প্রথম এবং ঢাকা সেক্টরের ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) সিপাহি মো. সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।

অপরদিকে, কেরাতে শ্রীমঙ্গল সেক্টরের হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) নায়েক মো. বিলাল আহমদ প্রথম এবং কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহি মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।

আজান ও কেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব

বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আপডেট সময়ঃ ১২:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬