১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • 12

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল সংকটে জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। ফলে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে ঘুরতে দেখা যাচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পিটিআই ফুয়েল স্টেশন, বিশ্বরোড মোড়ে অবস্থিত মের্সাস হোসেন ফিলিং স্টেশন এবং সিসিটিভি মোড় সংলগ্ন ইসলাম ফুয়েল স্টেশনে গিয়ে সেগুলো বন্ধ পাওয়া যায়।

শহরের পিটিআই ফুয়েল স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, তেল সংকটের কারণে ফুয়েল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে তেল সরবরাহ আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ইসলাম ফুয়েল স্টেশনের ক্যাশিয়ার সেতাউর রহমান জানান, তাদের ফুয়েল স্টেশনে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে এখনো সীমিত পরিসরে ডিজেল বিক্রি করা হচ্ছে, যদিও সেটিও প্রায় শেষের পথে।

এদিকে অনেক গ্রাহক এ সংকটকে ‌‘কৃত্রিম’ বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে ফিলিং স্টেশন মালিকদের দাবি ভিন্ন। তাদের মতে, সরবরাহ কমে যাওয়ায় অনেক পাম্পে তেল শেষ হয়ে গেছে। যে কারণে বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।

তবে তেল সংকটের বিষয়ে কথা বলতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আলিম।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, তেল সংকট রয়েছে বিষয়টি জানা ছিল, তবে তেলের অভাবে ফুয়েল স্টেশন বন্ধ থাকার বিষয়টি জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোহান মাহমুদ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন

আপডেট সময়ঃ ১২:০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬