০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যোগদান করলেন জবির নতুন উপাচার্য

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • 2

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়টির অষ্টম উপাচার্য হিসেবে নতুন যাত্রা শুরু করেন তিনি।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কলা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

‎নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রইছ উদ্‌দীন বলেন, সম্মান আল্লাহর দান। এ জন্য আমি তার কাছে শুকরিয়া আদায় করি। এটি আমার জন্য গর্বের বিষয় নয়, বরং একটি বড় দায়িত্ব। আমি পদ-পদবি দিয়ে নয়, একজন শিক্ষক হিসেবেই পরিচিত থাকতে চাই।

‎তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। আমি শিক্ষক,-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। সবাই মিলে একটি ইতিবাচক ও অগ্রসর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি।‎

টিএইচকিউ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

যোগদান করলেন জবির নতুন উপাচার্য

আপডেট সময়ঃ ০৬:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬