০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • 12

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তিনি সদর হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে।

আহত আজাদ বলেন, তিনি নিজস্ব আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় কয়েকজন লোককে দৌড়ে পালাতে দেখেন। বাগান দেখে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে তিনি আহত হন। তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদক আনার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন।

বিজিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, মাদক আনার সময় গুলি ছোড়া হয়েছে। পুরো ঘটনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় জানান, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট সময়ঃ ১২:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬