০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • 4

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার দুই যাত্রী আহত হন। শুক্রবার (২০ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বালিডাঙ্গা ইউনিয়নের পালশা মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে হিদুল (২৬) ও একই গ্রামের জয়নালের ছেলে মিনহজ (২২)।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

সোহান মাহমুদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬