০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিনাবাদাম দীর্ঘদিন ভালো রাখার ঘরোয়া টিপস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • 4

চিনাবাদাম একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, যা সারা বিশ্বে জনপ্রিয়। বাদাম স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ, তাই এটি নিয়মিত খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায়। তবে বাদাম ঠিকভাবে সংরক্ষণ না করলে তা দ্রুত খারাপ হয়ে যেতে পারে। তাই বাদাম সংরক্ষণে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ।

বাদাম খারাপ হওয়ার প্রধান কারণ
বাদাম নষ্ট হওয়ার পিছনে মূলত কয়েকটি কারণ থাকে। বাদাম যদি আলো বা তাপের সংস্পর্শে রাখা হয় তাহলে নরম হয়ে যেতে পারে। বিশেষ করে রান্নাঘরের মতো আর্দ্রতা বেশি জায়গায় বাদাম রাখলে মুচমুচে ভাব নষ্ট হয়।

বাদাম যদি প্যাকেটে বা এয়ারটাইট কৌটোতে না রাখা হয়, তা বাতাসের আর্দ্রতার কারণে দ্রুত নষ্ট হয়। তাই সংরক্ষণের সময় সঠিক পাত্র ব্যবহার করা অত্যন্ত জরুরি।

jago

ভালো বাদাম চেনার উপায়
বাদাম খারাপ হয়ে গেছে কিনা তা কয়েকটি উপায়ে বোঝা যায়। প্রথমত, যদি বাদাম থেকে তেলচিটচিটে বা বাসি গন্ধ বের হয়, তা স্পষ্টভাবে নাকে লাগে তাহলে খাওয়া যাবে না। দ্বিতীয়ত, নষ্ট বাদামের খোসা হালকা রং থেকে গাঢ় হয়ে যায়। তৃতীয়ত, বাদামের স্বাদও নষ্ট হলে তিতকুটে বা অস্বাভাবিক হয়ে যায়। এছাড়া বাদাম নরম হয়ে গেলে তা আর খাওয়ার মতো থাকে না। তবে অনেক সময় শুকনো খোলায় ভেজে দিলে আবার মুচমুচে ভাব ফিরে আসে।

jago news

বাদাম ভালো রাখতে যা করবেন
বাদাম ভালো রাখতে হলে এয়ারটাইট কৌটা ব্যবহার করতে হবে। স্যাঁতসেঁতে বা আর্দ্র জায়গায় রাখা যাবে না। বাতাস আটকানো পাত্র যেমন কাচের বা প্লাস্টিকের বয়াম ব্যবহার করলে বাদামের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে এবং তা দীর্ঘদিন ফ্রেশ থাকে। রেফ্রিজারেটরে সংরক্ষণ করলে বাদাম ছয় মাস পর্যন্ত ভালো থাকে। একই সঙ্গে পেঁয়াজ বা তেলের মতো গন্ধযুক্ত জিনিস থেকে বাদাম দূরে রাখত হবে।

বাদাম পুষ্টিকর এবং সুস্বাদু হলেও, সঠিকভাবে সংরক্ষণ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। বাতাস, তাপ এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখলেই বাদাম দীর্ঘদিন পর্যন্ত মুচমুচে, সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে। ঘরোয়া টিপসগুলো অনুসরণ করলে বাজারের খারাপ বা বাসি বাদাম থেকে দূরে থাকবেন এবং প্রতিদিন উপভোগ করতে পারবেন স্বাস্থ্যকর ও টাটকা বাদামের স্বাদ।

সূত্র: দ্য কিচেন

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চিনাবাদাম দীর্ঘদিন ভালো রাখার ঘরোয়া টিপস

আপডেট সময়ঃ ১২:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬