০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পন্টুনের নিচে চলে যাওয়ায় ভাঙা যাচ্ছে না বাসের দরজা-জানালা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • 2

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে যাওয়ায় দরজা-জানালা ভাঙা যাচ্ছে না। ফলে বাসটি উপরে তুলতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন।

তিনি বলেন, ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট ও ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি তোলার চেষ্টা চলছে।

বাসে থাকা আবদুল আজিজুল নামে এক যাত্রী জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে তিনি উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর সাঁতরে উপরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলছে। বাসটি উপরে তোলার চেষ্টা করা হচ্ছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তে বাসটি পানিতে তলিয়ে যায়। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পন্টুনের নিচে চলে যাওয়ায় ভাঙা যাচ্ছে না বাসের দরজা-জানালা

আপডেট সময়ঃ ০৬:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬