০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • 6

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে। এখানে সুপেয় পানিসহ স্যানিটেশন, আবাসন ও রাস্তাঘাটের সমস্যা রয়েছে।

তিনি বলেন, আমি চেষ্টা করবো এসব নিয়ে কাজ করার। সুপের পানির জন্য সরকারি পুকুর সংস্কার ও সংরক্ষণ করা হবে। তালিকা করে সকল রাস্তাঘাটও সংস্কার করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে মোংলার দামেরখণ্ড কালী মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, এক-দেড় মাসের মধ্যে শিক্ষিত ছেলে-মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মান ও ফ্রান্সে পাঠানো হবে।

তিনি আরও বলেন, যারা আমাকে সার্বক্ষণিক পান না তাদের কথা চিন্তা করে শনিবার (২৮ মার্চ) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযোগ বক্স স্থাপন করা হবে। তারা সেখানকার বক্সে অভিযোগ জমা দেবেন, সে সব অভিযোগ অভিজ্ঞদের দিয়ে যাচাই-বাছাই করে সঠিক সমাধান দেওয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

আবু হোসাইন সুমন/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে

আপডেট সময়ঃ ১২:০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬