০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাজেকে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 3

রাঙ্গামাটির সাজেকে আঘাত হেনেছে কালবৈশাখী। আকস্মিক এ ঝড়ের তাণ্ডবে সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অরুণপাড়া এলাকায় অন্তত ২৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে জেলার বেশ কয়েকটি উপজেলায় শিলাসহ ভারী বর্ষণ হয়।

সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সাজেকে শুরু হওয়া দমকা হাওয়া দ্রুত তীব্র আকার ধারণ করে। প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে ঘর-বাড়ির টিনের চাল উড়ে যায়। অনেক কাঁচাঘর সম্পূর্ণ ভেঙে পড়ে।

সাজেকে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার

ক্ষতিগ্রস্ত বাসিন্দা রূপটম ত্রিপুরা বলেন, ‌‘হঠাৎ করেই ঝড় শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের ছাউনি উড়ে যায়। এখন পরিবার নিয়ে কোথায় থাকবো বুঝতে পারছি না।’

এ বিষয়ে সাজেক ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করতে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ চলছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ঝড়ের কবলে প্রায় ২৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। আরও খোঁজ নিয়ে বিস্তারিত জানবো। প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা করা হবে।

আরমান খান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সাড়ে ৩ লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত

সাজেকে কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার

আপডেট সময়ঃ ১২:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬