০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা পরিষদ প্রশাসকদের মতবিনিময়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 5

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকরা।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে তার কার্যালয়ে এ সভা শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

কার্যালয় সূত্রে জানা গেছে, গুলশান-২ এর সড়ক নম্বর ৮৬-এর ৬ নম্বর বাসায় অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা অংশ নিয়েছেন। সভায় স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভায় উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমও সভায় অংশ নিয়েছেন।

সম্প্রতি সরকার দেশের বিভিন্ন জেলায় ৪৩ জন প্রশাসক নিয়োগ দিয়েছে। এসব নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় অংশ নেওয়া প্রশাসকদের তালিকা—
পঞ্চগড়ের মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরের মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরের মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামের মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধার অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটের মো. মাসুদ রানা প্রধান, বগুড়ার এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জের মো. হারুনুর রশিদ, নওগাঁর মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীর মো. এরশাদ আলী, নাটোরের মো. রহিম নেওয়াজ, মেহেরপুরের মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ার সোহরাব উদ্দিন, ঝিনাইদহের মো. আবুল মজিদ, যশোরের দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরার আলী আহমেদ, বাগেরহাটের শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনার এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীর স্নেহাংশু সরকার, ভোলার গোলাম নবী আলমগীর, বরিশালের আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠির মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরের আলমগীর হোসেন, টাঙ্গাইলের এস এম ওবায়দুল হক, শেরপুরের এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহের সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনার মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জের খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জের এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জের মো. মামুন মাহমুদ, রাজবাড়ীর আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জের শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরের খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরের সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জের মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটের আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারের মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম, কুমিল্লার মো. মোশতাক মিয়া, নোয়াখালীর মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরের সাহাব উদ্দিন, কক্সবাজারের এ টি এম নুরুল বশর চৌধুরী, গাজীপুরের রিয়াজুল হান্নান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় অংশ নেওয়া প্রশাসকদের সঙ্গে সরকার পরিচালনার মাঠপর্যায়ের অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকৌশল এবং স্থানীয় সরকারের কার্যকারিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে মতবিনিময় হচ্ছে।

কেএইচ/এমএএইচ/

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ডিএমপির গুলশান ও ক্যান্টনমেন্ট থানার ওসি রদবদল

প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা পরিষদ প্রশাসকদের মতবিনিময়

আপডেট সময়ঃ ০৬:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬