০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীকে বহনকারী কার থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গুলিতে চালক আহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 3

নারায়ণগঞ্জের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. ফিরোজ (৩১) নামের প্রাইভেটকারের এক চালক আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে গুলির ওই ঘটনা ঘটে।

আহত ফিরোজ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ফিরোজের স্ত্রী নাসিমা আক্তার জানান, মঙ্গলবার সকালে প্রাইভেটকারে এক প্রবাসীকে নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন ফিরোজ। মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা ৭-৮ জন প্রাইভেটকারটির গতিরোধ করে। কারের ভেতরে থাকা ওই প্রবাসীর টাকা-পয়সা, পাসপোর্ট ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এ সময় প্রাইভেটকারটির চালক ফিরোজ বাধা দিলে তার ডান পায়ে গুলি করে অভিযুক্তরা। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নারায়ণগঞ্জের মেঘনা সেতু এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন চালক ঢাকা মেডিকেলে আসেন। তাকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রংপুরে বেড়েছে ডিম-আলুর দাম

প্রবাসীকে বহনকারী কার থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গুলিতে চালক আহত

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬