০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • 3

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। জাহাজটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানিয়েছে জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজটি পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং।

বিষয়টি নিশ্চিত করে প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম রাতে জাগো নিউজকে জানিয়েছেন, ‘শান গ্যাং ফা জিয়ান’ এরই মধ্যে কুতুবদিয়া এসেছে। এটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। এটি রাতেই বহির্নোঙরে আসবে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।

আরও পড়ুন
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এর আগে দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ইয়ান জিং হে নামের জাহাজটি শুক্রবার ভোরে বহির্নোঙরে আসে। জাহাজটি ডলফিন জেটি-৬-এ খালাসরত রয়েছে। তাছাড়া শান গ্যাং ফা জিয়ান নামের অন্য জাহাজটি শনিবার বার্থিং করতে পারে।

দেশের চলমান সংকট নিরসনে জ্বালানি নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চে জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ ভিড়েছিল বন্দরে। তার মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে ৮টি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে ৯টি জাহাজ এসেছিল।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ

আপডেট সময়ঃ ০৬:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬