০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 4

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়সহ আশপাশের এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, চলমান খাল সংস্কারকাজ শেষ হলে এসব এলাকা জলাবদ্ধতামুক্ত হবে।

শুক্রবার (৩ এপ্রিল) প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খাল সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে মেয়র এ কথা বলেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মেয়র বলেন, চলতি বর্ষায় নগরের সার্বিক জলাবদ্ধতা কিছুটা কমলেও কয়েকটি এলাকায় পানি জমেছে। সমস্যার কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেছেন, সাময়িক নয়, স্থায়ী সমাধান জরুরি।

সিটি করপোরেশন সূত্র জানায়, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে ৩৬ খাল খনন প্রকল্পের অংশ হিসেবে হিজড়া খাল খনন, সম্প্রসারণ ও সংস্কার চলছে। খালটি গোল পাহাড়-মেহেদীবাগ থেকে শুরু হয়ে কাতালগঞ্জ, পাঁচলাইশ, দামপাড়া, বাকলিয়া, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলী-চাক্তাই খালে গিয়ে মিশেছে। দীর্ঘদিন দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে খালটির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল।

মেয়র বলেন, খালের প্রকৃত প্রস্থ প্রায় ৩০ ফুট হলেও অনেক জায়গায় তা ১২ থেকে ১৫ ফুটে নেমে এসেছে। জরিপ মানচিত্র অনুযায়ী খালকে তার মূল প্রস্থে ফিরিয়ে আনতে কিছু স্থাপনা আংশিক অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, খননকাজের সময় কিছু স্থানে অস্থায়ী বাঁধ দেওয়ায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তবে আগামী দুই মাস কিছুটা ভোগান্তি থাকলেও পরে স্থায়ী সমাধান মিলবে।

মেয়র জানান, হিজড়া ও জামালখান খাল নগরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জামালখান খালের কাজও দ্রুত এগিয়ে চলছে।

মশা নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হবে জানিয়ে মেয়র বলেন, কোনো এলাকায় ওষুধ ছিটানো না হলে সংশ্লিষ্টদের জানাতে হবে। অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নগরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করতে ড্রেন উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

খাল সংস্কারের কারণে সাময়িক জলাবদ্ধতা হলেও দ্রুত পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মেয়র।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত

আপডেট সময়ঃ ১২:০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬