০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর মুখে দুর্গন্ধ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 2

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক বৃদ্ধা। দীর্ঘ প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবনের পর এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহরাস্তি থানায় ৬৫ বছর বয়সী ওই নারী অভিযোগটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

থানা সূত্রে জানা যায়, ৭২ বছর বয়সী স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় একসঙ্গে বসবাস করা তার জন্য কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগ করেন স্ত্রী।

তিনি জানান, স্বামীকে বারবার মুখ পরিষ্কার রাখার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করেন। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামীর পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে।

স্বামীর মুখে দুর্গন্ধ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

অভিযোগকারী স্ত্রী বলেন, আমার স্বামীর মুখে এত দুর্গন্ধ যে তার পাশে থাকা কষ্টকর হয়ে গেছে। এ অবস্থায় একসঙ্গে থাকা প্রায় অসম্ভব।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী। তার দাবি, সামান্য বিষয় নিয়েই দাম্পত্য কলহ হয় ও রাগের বশেই তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। যেহেতু তারা দুজনই বয়স্ক, তাই বিষয়টি দাফতরিকভাবে না নিয়ে পারিবারিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

স্বামীর মুখে দুর্গন্ধ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

আপডেট সময়ঃ ১২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬