০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শফিনেছারের কবিতা: নিন্দিত সত্তা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • 2

ফুলছেঁড়া বৃন্তের হাহাকার
তোমার হৃদয়কে স্পর্শ করেনি
তুমি এক নির্লজ্জ অসুর!

খুনের রক্তে হোলি খেলেও
জীবনের কথা বলো—
তোমাকে মানুষ বলি কীভাবে?

রক্তাক্ত শত জনপদের কান্না
তোমাকে অবাক করেনি কখনো,
তোমার সংস্কার—মানতে পারি না আমি
মুখোশের আড়ালে
তুমি স্বার্থপর এক সত্তা

নিজ স্বার্থে নির্লজ্জ এক বর্গী তুমি
অগণিত ফুল ছড়ানো যূপকাষ্ঠে
উল্লসিত কসাইয়ের মতো দাঁড়িয়ে—
তুমি নন্দিত নও আর
ভালোবাসাহীন নিন্দিত এক সত্তা!

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

কালো মোজা পরলে বিমানে ঝুঁকি বাড়ে, জানুন কীভাবে এড়াবেন

শফিনেছারের কবিতা: নিন্দিত সত্তা

আপডেট সময়ঃ ০৬:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ফুলছেঁড়া বৃন্তের হাহাকার
তোমার হৃদয়কে স্পর্শ করেনি
তুমি এক নির্লজ্জ অসুর!

খুনের রক্তে হোলি খেলেও
জীবনের কথা বলো—
তোমাকে মানুষ বলি কীভাবে?

রক্তাক্ত শত জনপদের কান্না
তোমাকে অবাক করেনি কখনো,
তোমার সংস্কার—মানতে পারি না আমি
মুখোশের আড়ালে
তুমি স্বার্থপর এক সত্তা

নিজ স্বার্থে নির্লজ্জ এক বর্গী তুমি
অগণিত ফুল ছড়ানো যূপকাষ্ঠে
উল্লসিত কসাইয়ের মতো দাঁড়িয়ে—
তুমি নন্দিত নও আর
ভালোবাসাহীন নিন্দিত এক সত্তা!

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।