০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 2

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া লিচুবাগান এলাকার এক বাসা থেকে ওসমান গনি (৪৭) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পূর্ব নাখালপাড়া লিচুবাগান এলাকার ৩৮২/৩ নম্বর কাজী মঞ্জিলের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওসমান গনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার সোহাগীপাড়া এলাকার মানিক সরকারের ছেলে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পূর্ব নাখালপাড়া লিচুবাগানের কাজী মঞ্জিলের দ্বিতীয় তলার ফ্ল্যাটে একা থাকতেন ওসমান গনি। পাশের বাসার ভাড়াটিয়া আলতাফ হোসেন ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, গত ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল দুপুরের মধ্যে যে কোনো সময় তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এরইমধ্যেই মৃত ওসমান গনির স্ত্রীসহ নিকট আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

রাজধানীতে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ১২:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬