০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • 4

রাজধানীর শান্তিবাগ এলাকায় সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় তিনজন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন মামুন ওরফে বুলেট মামুন (৩৫), আঁখিশন ওরফে আঁখি ওরফে আকির হোসেন ওরফে মো. হাসান (৪২) এবং মো. হান্নান (২৬)

শাহজাহানপুর থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন জানান, ভিকটিম সেকেন্দার একজন অটোরিকশাচালক। তার সঙ্গে আসামিদের পূর্ব বিরোধ ছিল। সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে তিনি বাসায় যাচ্ছিলেন। শান্তিবাগের ১৭ নম্বর ভাঙারি গলি সংলগ্ন মামুনের ট্রেইলারিং দোকানের সামনে পৌঁছালে আসামিরা তার ওপর হামলা করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) দিনগত গভীর রাতে বাসাবো মিঠাইগলি এলাকা থেকে আঁখিশন ওরফে আঁখি ও মো. হান্নানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে মামুন ওরফে বুলেট মামুনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।

কেআর/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাজধানীতে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬