রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের ওপর হামলা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনা পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে পোস্টে লেখেন, বেঁচে আছি এখনো, নাও থাকতে পারতাম হয়তো। আল্লাহর ইচ্ছা।
ফেসবুক পোস্টে এবি জুবায়ের লেখেন, বেঁচে আছি এখনো। একটা ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাদের এক শিক্ষার্থীর ওপরে চড়াও হয় ছাত্রদল। তাকে সহযোগিতা করতে যাওয়া আরও কয়েকজন শিক্ষার্থীকে সেখানে আটকে রাখা হয়। সূর্যসেন হল সংসদের সদস্য ছোটভাই আলভিকে মা’রধর করে সন্ত্রাসীরা।
আমরা ডাকসুর প্রতিনিধি। শিক্ষার্থীদের বিপদে-আপদে আমাদের একটা রেসপনসেবলিটি আছে। মুসাদ্দিক, জুমা, উম্মে সালমাসহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি সেখানে যাই প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে। থানায় ঢুকার মুখে গেট থেকেই আমাদের মারধর শুরু করে ছাত্রদলের সন্ত্রাসীরা। দুই শতাধিক সন্ত্রাসী ঘিরে ধরে বৃষ্টির মতো ঘুসি, কিল, লাথি…
তিনি আরও লেখেন, বাকিটা দেখলেনই! লাস্ট আপডেট বেঁচে আছি এখনো, নাও থাকতে পারতাম হয়তো। আল্লাহর ইচ্ছা। গা-ভর্তি ব্যথা নিয়ে শুয়ে আছি হাসপাতালের বেডে। যাইহোক, এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না৷ সন্ত্রাস, সহিংসতা, গণরুম, গেস্টরুমের কালচার যারাই ফিরিয়ে আনতে চাইবে তাদের সামনেই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো।
কি আর করবেন? মেরেই ফেলবেন না হয়!! মারেন অসুবিধা নাই। বাট মেরে ফেলার আগ পর্যন্ত এ-লড়াই চলবেই ইনশাআল্লাহ।
জেএইচ
এডমিন 









