০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 4

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ১০ জন শিশু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ১০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ জন শিশু। বর্তমানে রামেক হাসপাতালের শিশু বিভাগে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন ১৪৪ জন শিশু।

ডা. শঙ্কর কে বিশ্বাস আরও জানান, এ পর্যন্ত হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে মোট ভর্তি হয়েছে ৭৮৬ জন শিশু। এর মধ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

মনির হোসেন মাহিন/এনএইচআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আপডেট সময়ঃ ১২:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬