০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা প্রত্যাহার, উচ্ছ্বসিত প্রবাসীরা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 4

কুয়েতে সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা ও জনসমাগমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত প্রায় দুই মাস ধরে সব ধরনের সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলা সীমিত রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কুয়েতজুড়ে প্রবাসী পরিবারগুলো আবারও পার্ক, উন্মুক্ত স্থান ও দর্শনীয় স্থানে ভিড় করতে শুরু করেছে।

প্রবাসীরা জানান, দীর্ঘ বিরতির পর আবারও স্বাভাবিক সামাজিক জীবনে ফিরতে পেরে তারা আনন্দিত। প্রিয়জন ও আত্মীয়-স্বজন থেকে দূরে থেকেও এসব আয়োজন তাদের প্রবাস জীবনে স্বস্তি ও মানসিক প্রশান্তি এনে দেয়।

এদিকে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রবাসী বাংলাদেশিরা বৈশাখী উৎসবের আয়োজন করেন। লাল-সাদা পোশাকে সেজে তারা পান্তা-ইলিশসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করেন। পাশাপাশি ভর্তা, ভাপা পিঠা, মোয়া ও তেলের পিঠা নিয়ে চলে আড্ডা ও গল্পের আসর।

উন্মুক্ত পরিবেশে শিশুরাও আনন্দে ছোটাছুটি ও খেলাধুলায় অংশ নেয়। দীর্ঘদিন পর এমন সামাজিক পরিবেশ ফিরে পেয়ে প্রবাসীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

এমআরএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য

কুয়েতে সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা প্রত্যাহার, উচ্ছ্বসিত প্রবাসীরা

আপডেট সময়ঃ ০৬:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬