০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, ঢাকায় আসামি গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 3

রাজধানীর লালবাগ এলাকা থেকে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি সালাউদ্দিন শেখকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‍্যাব জানায়, ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে শরীয়তপুরের এক ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। পরে তাকে মালয়েশিয়া হয়ে মিশর ও ইন্দোনেশিয়া ঘুরিয়ে শেষ পর্যন্ত লিবিয়ার মরুভূমিতে আটকে রেখে চালানো হয় নির্মম নির্যাতন।

রোববার (২৫ এপ্রিল) র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শনিবার লালবাগ থানার পলাশীর মোড় এলাকায় তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালিয়ে সালাউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাহাপাড়া এলাকার বাসিন্দা আলিমুল করিমকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সালাউদ্দিন শেখ তার কাছ থেকে গত ২০২৪ সালের ২৮ এপ্রিল পর্যন্ত মোট ১৩ লাখ টাকা আদায় করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর পরিবর্তে ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

পরবর্তীসময়ে ভুক্তভোগী আলিমুল করিমকে মিশর ও ইন্দোনেশিয়ায় নেওয়া হয় এবং শেষে লিবিয়ার মরুভূমির একটি নির্জন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

এসময় ভুক্তভোগীর পরিবারকে জানানো হয়, তিনি লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে আটক রয়েছেন। তাকে মুক্ত করতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে ভুক্তভোগীর স্ত্রী আরও ৪ লাখ টাকা দিলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শরীয়তপুরের নড়িয়া থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে সালাউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, ঢাকায় আসামি গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬