দারাজে চলছে ক্রেতাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা পে-ডে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন চলাকালীন এই প্ল্যাটফর্মে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ ছাড় ও বাড়তি অনেক সুবিধা।
ইলেকট্রনিকস, ফ্যাশন, লাইফস্টাইল ও এফএমসিজি ক্যাটাগরির বেশ কিছু পণ্যে থাকছে দারাজের বিশেষ অফার। পে-ডে ক্যাম্পেইন চলাকালীন বিশেষ ছাড় থাকছে, এমন ৪টি পণ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. ২৮% ছাড়ে হায়ার জেনগ্লো ইনভার্টার এসি (১.৫ টন)
গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত হয়ে অনেকেই এসি কেনার কথা ভাবছেন। তাদের জন্য দারাজে হায়ার এসিতে থাকছে আকর্ষণীয় অফার। ৬৫% পর্যন্ত এনার্জি সেভিং সুবিধাসহ এই এসিটি দ্রুত কুলিং নিশ্চিত করে। এতে রয়েছে ৫০০০ ওয়াট পাওয়ার ক্যাপাসিটি।
দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য থাকছে ১২ বছরের কমপ্রেশার ওয়ারেন্টি ও ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
শুধু ঘর শীতল করতেই নয় বরং চোখের শান্তি দিতেও এতে থাকছে আর্কটিক ব্লু ও ব্লাশ পিংকের মতো স্টাইলিশ দুটি রঙ। এছাড়া ব্যবহারবান্ধব অভিজ্ঞতার জন্য এতে যুক্ত করা হয়েছে সেলফ ক্লিনিং প্রযুক্তি, বিভিন্ন মোড, অটো রিস্টার্ট, চাইল্ড লক ও টাইমার ইত্যাদি বিভিন্ন আধুনিক সুবিধা।
দারাজের পে-ডে ক্যাম্পেইনে এতে থাকছে ২৮% ছাড়ের পাশাপাশি ফ্ল্যাট ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়। সেইসঙ্গে দেশজুড়ে ফ্রি ডেলিভারি ও ফ্রি ইনস্টলেশন সুবিধা তো আছেই। এছাড়াও ক্রেতারা চাইলে এসিটির রিভিউ করে জিতে নিতে পারেন ৪,০০০ টাকার ভাউচার। পে-ডে ক্যাম্পেইন উপলক্ষে এসিটির বর্তমান দাম ৫১,৯৯০ টাকা
এসিটি অর্ডার করতে এখানে ক্লিক করুন
২. ৫৬% ছাড়ে গুডম্যান প্রিমিয়াম টি-শার্ট
দৈনন্দিন স্টাইল ও আরামের জন্য মানানসই প্রিমিয়াম এই টি-শার্ট এখন দারাজে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে। এক্সপোর্ট কোয়ালিটির কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি এই পোশাকে থাকা সফটেনার ও সিলিকন ওয়াশ প্রযুক্তির ফলে বাড়তি আরাম পাওয়া যায়। গ্রীষ্মকালে পরার জন্য উপযোগী এই ক্যাজুয়াল আউটফিটটি প্রিমিয়াম কোয়ালিটির এবং শর্ট স্লিভ ডিজাইনে তৈরি।
দারাজের পে-ডে ক্যাম্পেইন উপলক্ষে থাকছে ৫৬% পর্যন্ত ছাড়, সঙ্গে রয়েছে ফ্রি ডেলিভারি ও ভাউচার সুবিধা। টি-শার্টটির বর্তমান দাম ৩০৭ টাকা।
টি-শার্টটি অর্ডার করতে এখানে ক্লিক করুন
৩. ৫০% ছাড়ে স্কিন’ও স্ট্রবেরি সেন্টেড শাওয়ার জেল (২২০ মিলি)
এই শাওয়ার জেলটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এটি বেশ কার্যকর। অল্প পরিমাণ ব্যবহারেই তৈরি হয় প্রচুর ফেনা, আর মনোমুগ্ধকর স্ট্রবেরি সুগন্ধ দেয় দিনভর সতেজ অনুভূতি।
পে-ডে ক্যাম্পেইনে এই পণ্য একটি কিনলেই আরেকটি একদম ফ্রি পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাত্র ২৫০ টাকায় পেয়ে যাবেন দুটি শাওয়ার জেল।
শাওয়ার জেলটি অর্ডার করতে এখানে ক্লিক করুন
৪. ৫% ছাড়ে ব্লুয়েটি প্রিমিয়াম পোর্টেবল পাওয়ার স্টেশন
লোডশেডিং কিংবা আউটডোর ব্যবহারের জন্য নির্ভরযোগ্য সমাধান হিসেবে ব্লুয়েটি প্রিমিয়াম পোর্টেবল পাওয়ার স্টেশনের তুলনা হয় না। আর আজকাল যেভাবে বিদ্যুৎ যাচ্ছে, সে ক্ষেত্রে অফিস বা বাসাবাড়ির জন্য এমন একটি পাওয়ার স্টেশন খুবই দরকার। ৭০০ ওয়াট আউটপুট ক্ষমতা এবং সর্বোচ্চ ১,২০০ ওয়াট লিফটিং পাওয়ারসহ এই ডিভাইসটির ব্যাটারি দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। বিভিন্ন ডিভাইস ব্যবহারের জন্য এতে রয়েছে এসি আউটলেট, কার পোর্ট, ইউএসবি এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা। দ্রুত চার্জিং সুবিধায় এসি বা জেনারেটরের মাধ্যমে অল্প সময়েই চার্জ করা যায়, পাশাপাশি সোলার ও কার চার্জিং অপশনও রয়েছে।
৫% ছাড়ে এই পে-ডে ক্যাম্পেইনে এই পাওয়ার স্টেশনটি পাওয়া যাচ্ছে মাত্র ৪৪,০০০ টাকায়। সেইসঙ্গে ফ্রি ডেলিভারি ও ভাউচার সুবিধা তো থাকছেই।
পোর্টেবল পাওয়ার স্টেশনটি অর্ডার করতে এখানে ক্লিক করুন
দারাজের চলমান পে-ডে ক্যাম্পেইনে যুক্ত হয়েছে দেশের বহু শীর্ষস্থানীয় ব্র্যান্ড। ভালো মানের পণ্য ও সাশ্রয়ী দাম, এই দুটো বিষয়কে মাথায় রেখেই দারাজ এই ক্যাম্পেইনগুলো ডিজাইন করে এবং সব কেনাকাটায় ক্রেতাদের উপহার দেয় স্বস্তি ও সন্তুষ্টি।
এমআইএইচএস/
এডমিন 









