০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অবৈধ ৩ ইটভাটায় অভিযান, জরিমানা ৬ লাখ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • 8

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে পরিচালনার দায়ে তিনটি ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সফল ব্রিকস, সুরমা ব্রিকস ও সেরা ব্রিকসে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই ওই ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। এতে পরিবেশ দূষণসহ স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ওই তিনটি ভাটায় অভিযান চালায়। এসময় ভাটাগুলোকে জরিমানার আওতায় আনা হয়।

এ বিষয়ে ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সফল ব্রিকস, সুরমা ব্রিকস ও সেরা ব্রিকস নামের তিনটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের কর্মকর্তাসহ ফুলপুর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমডিকেএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ময়মনসিংহে অবৈধ ৩ ইটভাটায় অভিযান, জরিমানা ৬ লাখ

আপডেট সময়ঃ ১২:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬