০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 6

টানা ৩ দিন ধরে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গতকাল (বুধবার) দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায়ও একদিনে ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। আগামী ৫ মে থেকে বৃষ্টি অনেকটা কমে আসতে পারে।

এদিকে, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ছিল।

অন্যদিকে, বৃহস্পতিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আরএএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৫ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬