০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • 6

নাটোরের গুরুদাসপুর উপজেলার সরকারি কোয়ার্টারে ঢুকে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) শেষ রাতে সংঘটিত এ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার আনন্দনগরে কৃষকদের ছয়টি গরু চুরি হলেও কোন সুরাহা হয়নি।

এরআগে পৌর সদরের কামারপাড়া মহল্লার এক হোটেল ব্যবসায়ীর বাসায় একই কায়দায় ডাকাতি হয়| একমাসের মধ্যে তিনটি বড় ডাকাতির ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে বলে স্থানীয়রা মনে করেন।

ভুক্তভোগী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ মুখ বাধা ৩/৪ জন দুর্বৃত্ত বাসায় ঢুকে অস্ত্রের মুখে প্রথমে আমাদের জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর আলমারি ও ওয়ার্ডোব ভেঙে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন নিয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘উপজেলা পরিষদের ভেতরে ঢুকে এমন ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে| ইতোমধ্যে ডিবি পুলিশও কাজ শুরু করেছে| জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

মাসুম/সাএ

ট্যাগঃ

গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি

আপডেট সময়ঃ ১১:৫১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬