০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা পাচঁ মাস এলো ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 7

দেশে টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে। গত এপ্রিল মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

গত বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ডলার। যদিও আগের মাস মার্চের তুলনায় তা ১৬ দশমিক ৮০ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থ বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলার।

মাসুম/সাএ

ট্যাগঃ

টানা পাচঁ মাস এলো ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

আপডেট সময়ঃ ০৬:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬