০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে মুরাদ পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • 5

কিশোরগঞ্জ পৌর শহরের মুরাদ পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। এতে প্রাণে বেঁচে যান মোটরসাইকে আরোহী ও আল আমিন নামে এক ব্যবসায়ী।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টার সময় পৌর শহরের মুরাদ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝির কোনা গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে আল আমিন নান্দাইল চৌরাস্তায় অটো পার্টসের ব্যবসা করেন। মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেন তিনি। রাস্তায় কিশোরগঞ্জ পৌর শহরের মুরাদ পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে থামেন। তেল নেওয়া শেষে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়।

আগুন দেখতে পেয়ে দ্রুত মোটরসাইকেল ফেলে নিরাপদ দূরত্বে সরে যান আল আমিন। এ সময় পাম্পে উপস্থিত লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলটি নিরাপদ স্থানে সরিয়েনেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, আগুন ছড়িয়ে পড়লে পেট্রোল পাম্পে বড় ধরনের ঝুঁকি ছিল। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের কোনো যান্ত্রিক ত্রুুটি বা জ্বালানির লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সাধারণ জনগনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ

ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

কিশোরগঞ্জে মুরাদ পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন

আপডেট সময়ঃ ০৬:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬