০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন চালক, খোয়া গেলো অটোরিকশা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • 5

রাজধানীর হাজারীবাগে অজ্ঞান পার্টি খপ্পরে পড়ে অটোরিকশা হারিয়েছেন চালক মো. সহিদুল ইসলাম (৩৫)। তাকেও অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সহিদুলের স্ত্রী নাসিমা জানান, রাতে অজ্ঞান পার্টির সদস্যরা তার স্বামীকে চেতনানাশক কিছু খাইয়ে অটোরিশা নিয়ে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। সেখানে পাকস্থলী ওয়াস করে মেডিসিন বিভাগে পাঠানো হয়। এরপর তাকে বাসায় নিয়ে আসেন বলে জানান নাসিমা।

নাসিমা আরও জানান, তারা লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন চালক, খোয়া গেলো অটোরিকশা

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬