০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা, আটক ১

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • 9

সিলেটে শিশু ফাহিমা আক্তার (৪) হত্যার ঘটনায় প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জাকির সম্পর্কে ফাহিমার চাচা। সে একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শাস্তির দাবিতে সোমবার মধ্যরাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।

গ্রেফতারের পর পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জাকির হোসেন জানান, শিশু ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করে ওড়না দিয়ে পেঁচিয়ে মরদেহ একটি ব্যাগে রাখে। পরে সুযোগ বুঝে মরদেহ পুকুরপাড়ে ফেলা হয়। এসময় অভিযুক্ত জাকির হোসেন নেশাগ্রস্ত ছিল বলে পুলিশকে জানায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে শুক্রবার (৮ মে) সকাল ১১টার দিকে শিশু ফাহিমার মরদেহ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে।

গত বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় দোকানে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার (৮ মে) সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আহমেদ জামিল/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা, আটক ১

আপডেট সময়ঃ ০৬:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬