০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের বিচারে হস্তক্ষেপ কাম্য নয়: চিফ প্রসিকিউটর

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 3

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কারও হস্তক্ষেপ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এখতিয়ার। এ ধরনের হস্তক্ষেপ করার আইনগত সুযোগ নেই।

তিনি আরও বলেন, কোনো সংস্থা সেটা অ্যামনেস্টি হোক, বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, কারও এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত হবে না।

রোববার (২৪ মে) নিজ কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় শাপলা চত্বরের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখানোয় অ্যামনেস্টিসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়ার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর।

শাপলা চত্বরের মামলার বিষয়ে তিনি বলেন, আমাদের তদন্ত চলমান। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে আমরা অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করার জন্য বিচারের মুখোমুখি করবো না।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে প্রত্যক্ষ ধারণা নেই বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কি না, তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্তরা বলতে পারবেন। এ নিয়ে আমার প্রত্যক্ষ কোনো ধারণা নেই।

এফএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

মানবতাবিরোধী অপরাধের বিচারে হস্তক্ষেপ কাম্য নয়: চিফ প্রসিকিউটর

আপডেট সময়ঃ ১২:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬