০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানিতে জাকসুর ‘ঈদ উৎসব’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • 8

ঈদুল আজহায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও অন্যান্য অংশীজনদের সম্মানে ও সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ‘ঈদ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

আয়োজনে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও থাকছে সবার জন্য প্রীতিভোজ ও খেলাধুলা।

বুধবার (২৭ মে) জাকসু সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদের দিন রাত ৮টায় জাকসু ভবনে এ উৎসব হবে।

কোরবানিতে জাকসুর ‘ঈদ উৎসব’

উৎসবের প্রীতিভোজে থাকছে পোলাও, চাইনিজ সবজি, ডিম, খাসির রেজালা, মুগ ডাল ও মিষ্টির ব্যবস্থা। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাকসু। আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশন লিঙ্ক

এ বিষয়ে জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতি ঈদেই একাডেমিক ও নানা কারণে অনেক শিক্ষার্থী নিজ বাড়িতে যেতে পারেন না। তাদের কথা ভেবে জাকসু ঈদের দিন রাতে প্রীতিভোজ ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রেখেছে।’

ঈদুল ফিতরে আমরা সেভাবে আয়োজন রাখতে পারিনি, যা শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের কষ্ট দিয়েছে৷ আমরা মনে করি যারা অনিবার্য কারণে পরিবার থেকে দূরে ঈদ করছেন, তাদের ব্যাপারে চিন্তা করা আমাদের দায়িত্ব। এ সময় সবাইকে নিয়েই কাজ করার প্রতাশা ব্যক্ত করেন জিএস মাজহার।

রকিব হাসান প্রান্ত/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

কোরবানিতে জাকসুর ‘ঈদ উৎসব’

আপডেট সময়ঃ ১২:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬