০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে পড়ে থাকা গাছ সরাতে গিয়ে আরেক গাছের চাপায় অটোরিকশাচালকের মৃত্যু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • 9

চট্টগ্রামের রাউজানে কালবৈশাখী ঝড়ে সড়কে পড়ে থাকা গাছ সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ শংকর (৪০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদু মুন্সিপাড়া এজাহার মাস্টার সেতু সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতীশ মাস্টার বাড়ির ব্রজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালবৈশাখী ঝড়ে রাউজান-নোয়াপাড়া সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এ সময় অটোরিকশাচালক শংকর তার গাড়ি থামিয়ে গাছটি সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে পাশের আরেকটি গাছ ভেঙে তার ওপর পড়ে যায়।

এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নেপাল দাশ বলেন, সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন শংকর। গাছ চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এমআরএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

সড়কে পড়ে থাকা গাছ সরাতে গিয়ে আরেক গাছের চাপায় অটোরিকশাচালকের মৃত্যু

আপডেট সময়ঃ ১২:০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬