০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়া ও সততা দেশের রাজনীতির জন্য সমার্থক শব্দ: মীর হেলাল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 24

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সততা বাংলাদেশের রাজনীতিতে সমার্থক শব্দ। তার দেশপ্রেম ও সততা নিয়ে সমালোচকরাও প্রশ্ন তুলতে পারেননি।

রোববার (৩১ মে) বিকেলে নগরের শহীদ জিয়া স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। 

মীর হেলাল বলেন, ‌‘জিয়াউর রহমান রাজনীতিকে ব্যক্তিস্বার্থের পরিবর্তে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেশপ্রেম ও সততার ভিত্তিতে তিনি তার রাজনৈতিক দর্শন গড়ে তুলেছিলেন বলেই স্বল্প সময়ের রাষ্ট্র পরিচালনায়ও তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা যুদ্ধ, পরবর্তী রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই জিয়া পরিবারের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত বছরগুলোতে দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন তুলে ধরতে হবে। সত্য ও ইতিহাসকে সহজ ও গ্রহণযোগ্য ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

শহীদ জিয়া ও সততা দেশের রাজনীতির জন্য সমার্থক শব্দ: মীর হেলাল

আপডেট সময়ঃ ১২:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬