০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

`ফাইনালে গিয়ে ইয়ামালকে বুঝাতে চাই, তার মরক্কোর হয়ে খেলা উচিত ছিল’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 8

বর্তমান ফুটবলের সেরা ফুটবলারদের একজন ধরা হয় স্পেনের লামিনে ইয়ামালকে। কিন্তু স্পেন ছাড়াও লামিনের সামনে সুযোগ ছিল মরক্কোর হয়ে প্রতিনিধিত্ব করার। ইয়ামালের বাবা মরক্কোর অধিবাসী এবং মা ইকুয়েটোরিয়াল গিনির। লামিনে চাইলেই মরক্কোর হয়ে খেলতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছেন জন্ম নেওয়া স্পেনকে।

সেই স্পেনকেই ইউরো কাপ জিতিয়েছেন এই বার্সেলোনা তারকা। ইয়ামালের মরক্কোর হয়ে না খেলাটাকে ভুল প্রমাণ করতে চান মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফোউজি লেকা।

মরক্কোর ফুটবল ফেডারেশন ইয়ামালকে মরক্কোর হয়ে খেলার জন্য বোঝাতে ব্যর্থ হয়েছিল। আল জাজিরা ৩৬০ প্লাটফর্ম ব্রডকাস্টে শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আশা করবো ফাইনালে আমরা মুখোমুখি হবো যাতে সবাইকে বুঝাতে পারি তার কোন দেশের হয়ে খেলার সিদ্ধান্তটা নেওয়া উচিত। আমরা দেশ হিসেবে আফ্রিকান প্রতিযোগিতায় প্রতিনিয়ত লড়াই করছি এবং বিশ্বকাপে অংশ নিচ্ছি। আমাদের এমন সুন্দর প্রজেক্টে সব ফুটবলাররা আকৃষ্ট হচ্ছে।’

ব্রাজিলের বিপক্ষে এক পর্যায়ে ম্যাচের ৬৫ মিনিটে মরক্কোর ১১ জন ফুটবলারের ১১ জনই ছিলেন অন্য দেশে জন্ম নেওয়া ফুটবলার। ভিন্ন দেশে জন্ম নিয়েও তারা বাবা কিংবা মায়ের জন্মস্থান ধরে আজকে মরক্কোর একাদশে।

আরআর/আইএইচএস

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফের আলোচনায় রূপগঞ্জের বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়ি

`ফাইনালে গিয়ে ইয়ামালকে বুঝাতে চাই, তার মরক্কোর হয়ে খেলা উচিত ছিল’

আপডেট সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬