০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শনির আখড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী তরুণের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 3

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় গাড়ির ধাক্কায় বিনোদ বিশ্বাস (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বড় ভাই বিধান বিশ্বাস জানান, বিনোদ ব্রিটিশ কাউন্সিলের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ছিলেন। তিনি এ লেভেল শেষ করেছেন। সোমবার রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিনি। শনির আখড়া এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাতপরিচয় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন বিনোদ। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিনোদ চাঁদপুরের মতলব থানার নিশ্চিতপুর গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে। বর্তমানে রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

ট্যাগঃ
জনপ্রিয় খবর

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

শনির আখড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী তরুণের

আপডেট সময়ঃ ০৬:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬