বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক শ্রেষ্ঠত্বে শীর্ষে থাকায় ছয়জনকে মেধাবৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উপাচার্যের কক্ষে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি তুলে দেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হলেন- বায়েজিদ আলম (ভেটেরিনারি অনুষদ), খালিদ হাসান (কৃষি অনুষদ) , মো. জামিল হোসেন (পশুপালন অনুষদ), যুথি দত্ত (কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ), মো. শাদমান জামান রুহিত (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), মো. গোলাম সাকলায়েন আনাস (মাৎস্যবিজ্ঞান অনুষদ)।
এ সময় উপাচার্য ভূঁইয়া বলেন, ‘এমন একাডেমিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং একাডেমিকে ভালো করার পাশাপাশি দক্ষ কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তুলবে।’
মেধাবৃত্তিতে ১ বছরে ২৪ হাজার টাকা এবং বই ক্রয় বাবদ দুই হাজার টাকা দেওয়া হয়।
এএইচ/জেআইএম
এডমিন 











