০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা জেমস গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 9

নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ও যুবলীগ নেতা রাকিবুল হাসান জেমসকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) দিনগত রাত ২টার দিকে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন রাকিবুল হাসান জেমস। কিন্তু তার বাবার অসুস্থতার কারণে তাকে দেখতে বাসাতে এসেছেন তিনি। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও নাটোর থানার একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, রাকিবুল হাসান জেমসের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

রেজাউল করিম রেজা/কেএইচকে

ট্যাগঃ
জনপ্রিয় খবর

হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা জেমস গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬