হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নকআউট পর্বের (রাউন্ড অব ৩২) ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আছে ব্রাজিল। ২৯ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন কাইশু সানো।
প্রথমার্ধে বল দখল বা শটে ব্রাজিলই এগিয়ে। কিন্তু ২৯ মিনিটে দানিলোর ভুল পাসের মাসুল দিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
দানিলোর ভুলে বল চলে যায় জাপানের কাইশু সানোর কাছে। এরপর তিনি দুর্দান্ত গতিতে কাসেমিরোকে পেছনে ফেলে এগিয়ে যান বক্সের দিকে।
সময় নেননি। প্রায় ২০ গজ বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন সানো। বল আলিসনকে পরাস্ত করে জালে জড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে জাপানের সমর্থকরা!
এমএমআর
এডমিন 










